ব্রিটিশ হাইকমিশনারের সাথে জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাসস
Printed Edition
back-5
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত সোমবার ব্রিটিশ দূতাবাসে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলরা তাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আদান-প্রদান করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, মার্জিয়া বেগম, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা: হাবিবা চৌধুরী সুইট, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, অধ্যাপক সালমা সুলতানা। আরো উপস্থিত ছিলেন অধ্যাপিকা তাহমিনা ইয়াসমিন ও প্রকৌশলী নিশাত তাসনিম।