২২ বছর পর পাকিস্তান যাচ্ছে ব্যাডমিন্টন দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাউথ এশিয়ার রিজিওন্যাল জুনিয়র (অনূর্ধ্ব-২৩) চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তানের উদ্দেশে আজ রাত ৮টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাডমিন্টন দল। ৩-৭ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে সাবেক জাতীয় শাটলার চট্টগ্রামের মোস্তাফা জাভেদের নেতৃত্বে খেলবেন দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়।

১৯৯৯ সালে প্রথমবার পাকিস্তানে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন বর্তমান ব্যাডমিন্টন ফেডারেশনের সেক্রেটারি রাসেল কবির সুমন, মাহবুব রব, খুরশিদ আলম ও কণিকা। এরপর ২০০৪ সালে ইসলামাবাদ সাফে দ্বিতীয় দফায় গিয়েছিলেন মাহবুব রব, মোস্তফা জাভেদ ও মুক্তার হোসেনরা। তখন ম্যানেজার হিসেবে ছিলেন বর্তমান বিওএ মহাসচিব জোবায়দুর রহমান রানা। দীর্ঘ ২২ বছর এবার তৃতীয়বারের মতো পাকিস্তানে যাচ্ছেন লাল-সবুজের শাটলাররা।