চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৬টি বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলামের সাথে গতকাল আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম নগরের পাঁচলাইশের আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন কার্যালয়ে অনুঠিত হয়। এই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন উত্তরণে ছয়টি নতুন বাস প্রদানের ঘোষণা দেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী জে আর ইউনুস গ্রুপের চেয়ারম্যান ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ে সব সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা চ্যালেঞ্জিং; এ অবস্থায় জসিমউদ্দীন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। বিজ্ঞপ্তি।