বিএমইউতে ‘জুলাই ৩৬ : জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) গতকাল ‘জুলাই ৩৬ : জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক গণতন্ত্র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ডা: মুহা: শহিদুল হক রাহাত। সদস্যসচিব ডা: মুহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ। এ ছাড়াও মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউর উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও ডুকমেন্টারি এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।