পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ ক্যাম্পেইন ও কিউআর কোড উদ্বোধন
Printed Edition
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই সেøাগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে গতিশীল করতে ঢাকার লালমাটিয়ায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য রথ্যালি, ‘বাংলা কিউআর’ কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং প্রসারে নিরলস কাজ করছে। পূবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করে। ক্যাশলেস ব্যবস্থা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম হাতিয়ার।’
পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ সাশ্রয় করে না, বরং একটি নিরাপদ আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তরাঞ্চলের অঞ্চলপ্রধান এ কে এম আবদুর রকীব, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো: রবিউল আলম এবং লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সভাপতি মো: আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা ও নিরাপদ লেনদেনের বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।