কুড়িগ্রাম-১ আসনে বিএনপি জামায়াতসহ ৬ দলের মনোনয়ন দাখিল
Printed Edition
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে গত সোমবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় রাজনৈতিক দলের প্রার্থীরা।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন জাহান লুনা জানান, বিএনপির প্রার্থী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ও গণ অধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেন জানান, জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসন জেলার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। কুড়িগ্রাম-১ আসনের মোট ভোটার পাঁচ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। ভোট কেন্দ্র ২৩১টি। তার মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৭৪৪ জন, ভোট কেন্দ্র রয়েছে ১৩৯টি। ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার রয়েছে দুই লাখ ১২ হাজার ২৩৪ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ৯২টি।