এনসিপির দুজন পেলেন শাপলা কলি

ঢাকা মহানগরী দক্ষিণে ৫ প্রার্থী পেলেন দাঁড়িপাল্লা প্রতীক

Printed Edition
3rd-3
ঢাকা মহানগরী দক্ষিণে ৫ প্রার্থী পেলেন দাঁড়িপাল্লা প্রতীক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার সাতটি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামী মনোনীত পাঁচজন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার প্রতীক বরাদ্দের ধার্য দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সব প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি প্রতীক বরাদ্দ করেন।

রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ঢাকা-৪ আসনে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ এবং ঢাকা-১০ আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার।

অপর দুটি আসনে ১০ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ সমর্থিত দুই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়েছেন। তাঁরা হচ্ছেন ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী ও ঢাকা-৯ আসনে জাবেদ মিয়া রাসিন।