“From Cash to Code” বইয়ের মোড়ক উন্মোচন
Printed Edition
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে “From Cash to Code” বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এটি দেশের ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেক খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গ্রন্থটির লেখক মো: মাহমুদুল হাসান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক স্ট্র্যাটেজিস্ট। বইটিতে তিনি দেখিয়েছেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বড় একটি অংশ এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। ফলে প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। এ ছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকিং, ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্স খাতের বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।