উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই : সিভাসু ভিসি

Printed Edition
artho-4
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই : সিভাসু ভিসি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম সমুদ্রসম্পদ নিয়ে গবেষণার একটি আদর্শ স্থান। সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা কার্যক্রম ব্লু-ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মঙ্গলবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গবেষণা উপপ্রকল্পের ইনসেপশন সেমিনারে ভিসি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিট (হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) প্রকল্পের আওতায় সিভাসুতে ‘অফাধহপরহম ঈষরসধঃব-ঝসধৎঃ খড়-িঞৎড়ঢ়যরপ ঊীঃৎধপঃরাব গধৎরপঁষঃঁৎব : ওহঃবমৎধঃরহম জবংবধৎপয, ঈধঢ়ধপরঃু উবাবষড়ঢ়সবহঃ, ধহফ ঈড়ধংঃধষ খরাবষরযড়ড়ফ জবংরষরবহপব ঃড় ঋড়ংঃবৎ ঃযব ইষঁব ঊপড়হড়সু ড়ভ ইধহমষধফবংয’ শীর্ষক গবেষণা উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

গবেষণা উপপ্রকল্পের এসপিএম (সাব-প্রজেক্ট ম্যানেজার) প্রফেসর ড. মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো: আ: হালিম এবং সামুদ্রিক মৎস্য অধিদফতর, চট্টগ্রামের পরিচালক মো: নজরুল ইসলাম।

সেমিনারে উপপ্রকল্পের সামগ্রিক চিত্র তোলেন এসপিএম প্রফেসর ড. মো: আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য ও প্রকল্পের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রেজেন্টেশন দেন এএসপিএম (অ্যাসিসট্যান্ট সাব-প্রজেক্ট ম্যানেজার) প্রফেসর ড. মোহাম্মদ সাদেকুর রহমান খান। বিজ্ঞপ্তি।