মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়ায় ঈছালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার
Printed Edition
আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার বাদ আসর হতে রাতব্যাপী যাত্রাবাড়ী খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরীফের পীর আলহাজ হজরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিহউল্লাহর (রহ.) ৩২তম বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে ৯৮/২ দক্ষিণ যাত্রাবাড়ী, খানকা শরিফ রোড, ঢাকায় অবস্থিত মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরিফে ঈছালে সাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ওয়াজ করবেন পীর ছাহেবের খলিফা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা।
আখেরি মুনাজাত পরিচালনা করবেন পীর ছাহেব হজরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন। মাহফিলে সবাইকে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।