বিএমইউ অর্থ কমিটির ১২১তম সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর কোষাধ্যক্ষের অফিসে রোববার ২২টি এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার। সভায় সংসদ সদস্য ও বিএমইউর অর্থ কমটির সদস্য ডা: মো: মাহাবুবুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট) ও বিএমইউর অর্থ কমিটির সদস্য মো: আবদুল্লাহ হারুন, বিএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা: মো: মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, ইউজিসির পরিচালক (অর্থ ও হিসাব ডিভিশন) মো: রেজাউল করিম হাওলাদার প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো: মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো: নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।