টেস্টে লজ্জার রেকর্ড
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ভেনু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২১ বছর পর ঘটল এক বিরল ঘটনা। টেস্টে এই নিয়ে দুই ইনিংসেই ১০০-এর আগে অলআউট হওয়ার ঘটনা ঘটেছে ১৮ বার। সবশেষ এমনটা হয়েছিল ২০০৫ সালে।
২১ বছর আগে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ ও ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিউইরা ম্যাচটা জিতেছিল ইনিংস ও ২৯৪ রানে। নিউজিল্যান্ড এক ইনিংসে ব্যাটিং করে তখন ৯ উইকেটে ৪৫২ রান করে ইনিংস ঘোষণা করেছিল। সর্বপ্রথম দুই ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। ১৮৮৮ সালে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ ও ৮২ রানে গুটিয়ে গিয়েছিল অসিরা। তবে অস্ট্রেলিয়া সেবার ইনিংসে হারেনি। ইংল্যান্ড জিতেছিল ১২৬ রানে।
দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড সবচেয়ে বেশি পাঁচবার গড়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে ইংল্যান্ড দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়েছে তিনবার। দুইবার করে উভয় ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার ঘটনা একবার করে ঘটেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সাথে। বাংলাদেশ, জিম্বাবুয়ের পাশাপাশি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।