যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বড় ব্যবধানে যুক্তরাষ্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলার আশা টিকিয়ে রাখল বাংলা টাইগাররা। গতকাল হারারেতে অনুষ্ঠিত ম্যাচে বোলারদের দাপটে ৭ উইকেটে জয় লাভ করে আজিজুল হাকিমের দল। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের ৪৭ ও অধিনায়ক আজিজের ৪৭ রানে ভর করে ৪১.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলাদেশ। এর আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯৯ রানে সব ক’টি উইকেট হারায় উৎকর্ষ শ্রিবাস্তবের দল। বাংলাদেশের ইকবাল ইমন তিনটি, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজন হোসেন দু’টি করে উইকেট নেন।