চীনে পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু
Printed Edition
এএফপি
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বর্ষণে একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। এগানসুর জনপ্রিয় ওই পর্যটন কেন্দ্র এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। বন্যায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রদেশের ডিংশি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির ওই দর্শনীয় স্থানে কিছু পর্যটক তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছিলেন। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই পাহাড়ি ঢলের তোড়ে পুরো এলাকা প্লাবিত হলে পর্যটকরা সেখানে আটকা পড়েন এবং মুহূর্তের মধ্যেই অনেকে পানির তীব্র স্রোতে ভেসে যান।