নারী ইউপি সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার
Printed Edition
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শীলা আক্তারের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সেরাল গ্রামে নিজ ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শীলা আক্তার তার স্বামী গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তারা এক বছর ধরে সেরাল গ্রামে রিপন সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
নিহতের মা ফাতেমা বেগমের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় জামাতা মারুফ তার মেয়েকে অমানুষিক শারীরিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে শীলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।