উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
গত ১১ জুলাই উত্তরা ব্যাংক পিএলসি ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকায় ব্যাংকের “দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন -২০২৬” অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো: রাফিউল ইসলাম। এ ছাড়াও ব্যাংকের সর্বস্তরের নির্বাহীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে জুন-২০২৬ পর্যন্ত অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি।