নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন
Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ জুলাই দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে। এ উপলক্ষে রোববার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদর দফতরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন পরে বৃক্ষরোপণ অভিযানের সাফল্য কামনা করে মুনাজাত করা হয় এ সময় নৌবাহিনী সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকগণ উপস্থিত ছিলেন। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌ সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান। আইএসপিআর।