কাল মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়ায় ঈদে মিলাদুন্নবী সা: মাহফিল
Printed Edition
আগামীকাল ২৫ আগস্ট মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বাদ আসর থেকে রাতব্যাপী যাত্রাবাড়ী খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরীফ ৯৮/২, দক্ষিণ যাত্রাবাড়ী, খানকা শরীফ রোড ঢাকায় অবস্থিত ‘মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়া’ দরবার শরীফে ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ওয়াজ করবেন পীর কেবলার খলিফাবৃন্দ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা।
মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করবেন- গদ্দিনশীন পীর হজরত মাওলানা শাহ সুফি আবুল খায়ের মুহাম্মদ বাহাউদ্দিন। বিজ্ঞপ্তি।