কোয়ার্টারে হেরে পদক বঞ্চিত জুয়েল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
চীনের সানিয়া শহরে চলমান এশিয়ান বিচ গেমসে অল্পের জন্য কুস্তিতে ব্রোঞ্জ পদক এল না। কুস্তিগীর জুয়েল হোসেন গতকাল কিরগিজস্তানের প্রতিপক্ষের কাছে ০-২ পয়েন্টে কোয়ার্টারে হেরে সেমিফাইনালে ওঠা থেকে বঞ্চিত হন। এতে তার ন্যূনতম পদক জেতা হলো না। অথচ এর আগে জুয়েল কম্বোডিয়ার প্রতিপক্ষকে ২-০ পয়েন্টে এবং ফিলিপাইনের প্রতিযোগীকে ২-১ এ হারান। যদিও থাইল্যান্ডের কুস্তিগীরের কাছে প্রথম ম্যাচে হেরেছিলেন ০-১ পয়েন্টে। অপর কুস্তিগীর আলী আমজাদ ফিলিপাইনের প্রতিপক্ষকে ২-০ তে হারালেও হেরে যান আফগান ও কাজাখ কুস্তিগীরের কাছে।