এফ এম সিদ্দিকী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বক্ষব্যাধি ও অ্যাজমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা: ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীকে (এফ এম সিদ্দিকী) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ব্যাপারে প্রজ্ঞাপন করা হয়েছে বলে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায় থেকে জানানো হয়। অধ্যাপক এফ এম সিদ্দিকী এর আগে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক ছিলেন। মৃত্যুর আগে বেগম জিয়ার দীর্ঘ হাসপাতালে অবস্থানের সময়ও তিনি চিকিৎসার দায়িত্বে ছিলেন। ভিসি হিসেবে তার নিয়োগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম ভারমুক্ত হলেন। জানা গেছে, অধ্যাপক এফ এম সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতরের পর বিশ্ববিদ্যালয়ের যোগদান করবেন। যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেন।