হবিগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন
Printed Edition
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ সংবাদ সম্মেলন করেছেন। রোববার সকাল ১০টায় বানিয়াচংয়ে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তার অগ্রাধিকার থাকবে। তিনি জানান, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০০ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। সংবাদ সম্মেলনে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় ১১ দলীয় জোট ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।