সিলেট পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন

Printed Edition

কম্পিটিশন অনুষ্ঠিত

কারিগরি শিক্ষাঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক গতকাল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সিলেট অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যার মধ্য থেকে সেরা ৩টি উদ্ভাবন ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়। নির্বাচিত প্রকল্পগুলো হলো (১) স্মার্ট হোম ইকো সিস্টেম (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট), (২) ফেস ডিটেক্টর (মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট) এবং (৩) স্মোক অ্যান্ড ফিউম কনট্রোলিং ওয়েল্ডিং হেলমেট (হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ)।

দিনব্যাপী আয়োজিত স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: দাউদ মিয়া এনডিসি, সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান মো: রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট। স্বাগত বক্তব্য দেন সামসুর রহমান খান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), অঝঝঊঞ প্রকল্প। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রিহান উদ্দিন, অধ্যক্ষ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন অঝঝঊঞ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত। বিজ্ঞপ্তি।