হেলথ টিপস
খাওয়ার কৌশল বদলে বশে থাকবে ডায়াবেটিস
Printed Edition
সাধারণত, চিনি, কার্বোহাইড্রেট (বিশেষত সিম্পল কার্বোহাইড্রেট) জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যাদের শরীরে ইনসুলিন হরমোন সঠিক ভাবে কাজ করে, তাদের ক্ষেত্রে বিষয়টি নিয়ন্ত্রণে থাকলেও, বিপদ বাড়তে পারে ডায়াবেটিকদের। ওষুধ খাওয়ার পরও তাদের বেড়ে যেতে পারে সুগার।
তবে খাওয়ার কৌশলে ছোট্ট বদলই এমন সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে। আর সেটি হল ফাইবার।
বিষয়টি সিম্পল কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যেমন-সাদা ভাত, সাদা পাউরুটি, বিস্কুট, ময়দার খাবার, মিষ্টি রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। শর্করার মাত্রা আচমকা বেড়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। বিশেষত, ডায়াবেটিকদের এই ধরনের খাবার খেলে দ্রুত শর্করা বাড়ে, কারণ তাদের শরীরে ইনসুলিন নামক হরমোন ঠিকমতো কাজ করে না। ফলে শর্করা শক্তিতে না বদলে রক্তে মিশতে থাকে।
এ ক্ষেত্রে ফাইবার জাতীয় খাবার ছাঁকনির মতো কাজ করে। কার্বোহাইড্রেট খাবার খাওয়ার আগে যদি ফাইবার জাতীয় খাবার যেমন-একবাটি স্যালাড খাওয়া যায়, তা হলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়বে না। কারণ, ফাইবার শর্করাকে দ্রুত রক্তে মিশতে বাধা দেবে। কারণ, ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের মাত্রা কমিয়ে বিপাকক্রিয়ায় সাহায্য করে। তাই এই অভ্যাস একবার করতে পারলে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। ইন্টারনেট।