ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বিএনপির বৈঠক

Printed Edition
back-6
গুলশানে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে বিএনপি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

জানা গেছে ,সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদলের সাথে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের চিফ অবজারভার ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন- ডেপুটি অবজারভার ইনতা লাসে, সদস্য স্বান্তে টর্গনি ইংগ্রট, ইরিনি মারিয়া গুনারি ও অ্যান মার্টিনা মার্লবরো। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন।