হাদির মৃত্যুতে যা লিখলেন চমক

Printed Edition
bino 4
হাদির মৃত্যুতে যা লিখলেন চমক

বিনোদন প্রতিবেদক

শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোটা দেশে নেমেছে শোকের ছায়া। তার ছাপ পড়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের পোস্টে। হাদিকে বীর বলে আখ্যায়িত করেছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে হাদিকে নিয়ে চমক লেখেন, শহীদ বীর শরিফ ওসমান হাদি। নামটি মনে রেখো বাংলাদেশ।

এর আগে গত শুক্রবার গুলিবিদ্ধ হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ চমকের মোবাইল ফোনে এ হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওই দিন চমক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, হাদি হয়তো ফিরবে, আরো জোরালো গর্জনে।

আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এ স্ট্যাটাস দেয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয় বলে জানান তিনি।

হত্যার হুমকি পাওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে বলেন, সকাল থেকে তার অনেক নম্বর থেকে কল আসছে। এ কারণে তিনি মোবাইল বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। তার ধারণা এবং অনেক শুভাকাক্সক্ষী তাকে বলেছে, তার জীবনের ওপর হুমকি দিয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে।