বিএফএলে উঠল সিটি ক্লাব

চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত বছর অল্পের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠতে পারেনি সিটি ক্লাব। শেষ পর্যন্ত এবার তাদের ভাগ্যে সিঁকে ছিঁড়েছে। তাও ওয়ান্ডারার্সের হারের ফলের তাদের এ অর্জন। সিটি ক্লাব নিজেদের ম্যাচে ০-১ গোলে হেরেছে বিআরটিসির কাছে। ৮৩ মিনিটে গোলটি করেন গোলাম রাব্বী। এতে তারা ৩০ পয়েন্টে আটকা। অন্য দিকে হেরে গেছে রানার্সআপ দৌড়ে থাকা ঢাকা ওয়ান্ডারার্স। শুকতারা যুব সঙ্ঘের কাছে ঢাকা ওয়ান্ডারার্স ১-২ গোলে হেরে যাওয়ায় নিশ্চিত হয় সিটি ক্লাবের এবারের বিসিএলে রানার্সআপ হওয়াটা। ছিটকে গেল ওয়ান্ডারার্স। অন্য দিকে কাল জিতে ৩৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করলো চট্টগ্রাম সিটি। ১০ জনের ওয়ান্ডারার্স আসিফের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। এরপর শুকতারার আমির আলী ও সোহাগ মিয়া গোল করে দলকে জিতিয়ে দেন। কাল অন্য ম্যাচে তানিনের জোড়া গোলে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ২-০তে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আর মাশরাফি ইসলামের একমাত্র গোলে চট্টগ্রাম সিটি এফসি ১-০তে হারিয়েছে ওয়ারি ক্লাবকে।