কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক কর্মী নিহত

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

তিনি ইউপিডিএফের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। ঘটনার প্রতিবাদে তারা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে।

ইউপিডিএফ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। সে সময় একটি সশস্ত্র দল তার বাড়িটি ঘিরে ফেলে।

এ সময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীরা তার ওপর ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিংহ চাকমা। এ ঘটনায় ধর্ম সিংহের দুই বোনও গুলিবিদ্ধ হন বলে জানায় ইউপিডিএফ।