ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

Printed Edition

আসন্ন পবিত্র ঈদুল ফিতর, ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান, এমপি। সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার জন্য প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী ঈদ যাত্রায় সেতু পারাপারের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকলে তা চিহ্নিত করে তার সমাধানের জন্য স্টেকহোল্ডার এবং বাস মালিকদের সাথে সভা করার নির্দেশনা প্রদান করেন। তিনি যাত্রী সাধারণকে ধৈর্য ধারণ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভায় সেতু বিভাগ সচিব বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রয়েছে, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘেœ দ্রুত সেতু পার হতে পারে। এ ছাড়া সেতু বিভাগের আওতাধীন সব সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোর ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার পরামর্শ দেন।

এ ছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।