শাহ্জালাল ইসলামী ব্যাংক
সানাউল্লাহ সাহিদ চেয়ারম্যান ও খন্দকার শাকিব ভাইস চেয়ারম্যান নির্বাচিত
Printed Edition
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো: সানাউল্লাহ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় খন্দকার শাকিব আহমেদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রি লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান। তা ছাড়া তিনি ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড ও ইলেক্ট্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। এ ছাড়াও তিনি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ইলেক্ট্রা মোবাইল, ইলেক্ট্রা ফার্নিচার, কাশমীর ক্যামিক্যাল কোম্পানি, সাজাওয়া ব্রাদার্স এবং জলসিঁড়ি ডেইরি ফার্ম অ্যান্ড ফিশারির একজন পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশভ্রমণ করেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার এবং পরিচালক। খন্দকার শাকিব আহমেদ ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড উমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেডের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।