হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দু’টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও গতকাল ৩৫ রানের পরাজয়ের হোয়াইটওয়াশ হতে হলো সিকান্দর রাজার দলকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ পায় ভারত। এই চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে বড় ভূমিকা রাখেন আগের ম্যাচে কম বয়সে রেকর্ড গড়া হাফ সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী। ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮১ রান করেন এই ওপেনার।
বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে দলীয় স্কোরে কোনো রান যোগ করার আগেই বিদায় নেন ব্রায়ান বেনেট। এরপর দলীয় ৩৪ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেটের পতনে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫৪ রান করে রায়ার্ন বার্ল অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭ উইকেটে ১৫৭ রানেই থেকে যায় জিম্বাবুয়ে। ম্যাচ ও সিরিজ সেরা সূর্যবংশী।