আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জন ইউসিবির
Printed Edition
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) তাদের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও/আইইসি ২৭০০১ : ২০২২ (ISO/IEC 27001:2022) সনদ অর্জন করেছে। আইএসও/আইইসি হলো আন্তর্জাতিক মান সংস্থা আইএসও (International Organization for Standardization) এবং আইইসি (International Electrotechnical Commission)-এর যৌথভাবে প্রণীত বিভিন্ন মানদণ্ডের সমষ্টি। এসব মান সাধারণত তথ্য সুরক্ষা, পরিচালন এবং গুণগত ব্যবস্থাপনাসংক্রান্ত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়। এই অর্জনের মাধ্যমে ডিজিটাল যুগে তথ্যনিরাপত্তা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকটির অঙ্গীকার আরো সুদৃঢ় করল। বিজ্ঞপ্তি।