ধামরাইয়ে ধানের শীষের গণসংযোগ

Printed Edition
bangla-2
ধামরাইয়ে নেতাকর্মীদের মধ্যে ধানের শীষের প্রার্থী তমিজ উদ্দিন : নয়া দিগন্ত

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করেন বিএনপি প্রার্থী ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। এ সময় শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে প্রচারণার সূচনা করা হয়।

ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আয়োজিত প্রচারণা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ও পৌর বিএনপির আহ্বায়ক মাসুমসহ আরো অনেকে।