শাহজাদপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১ প্রার্থী

Printed Edition

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১১ জন প্রার্থী। তারা হলেন- বিএনপি মনোনীত ড. এম এ মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত এস এম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি), জেএসডি মনোনীত ইলোরা খাতুন (তারা), জাতীয় পার্টি মনোনীত মো: মোক্তার হোসেন (লাঙল), বাসদ মনোনীত মো: আনোয়ার হোসেন (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেজবাহ উদ্দিন (হাত পাখা), আম জনতা মনোনীত আসাদুল হক (প্রজাপতি), এবি পার্টি মনোনীত আবু জাফর মো: আনোয়ারুস সা’দাত (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো: মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ও মো: ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)।

গতকাল সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য, মোট ১৩ প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল এবং জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনী মাঠে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।