বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সামরিক চিকিৎসা সহযোগিতা বাড়াচ্ছে

Printed Edition
Back Photgo---------------3
সফররত যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর মেডিক্যাল টিমের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারিত করেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন মেডিক্যাল নেতৃত্ব অংশীদারিত্ব জোরদার করতে এবং ভবিষ্যতের সহযোগিতামূলক সক্ষমতা তৈরি করতে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল ফোর্সের সাথে কাজ করেছেন।

গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এ কথা জানানো হয়েছে। দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল ফোর্সের সাথে চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির জন্য ১৮তম থিয়েটার মেডিক্যাল কমান্ড, ইউএস আর্মি প্যাসিফিকের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেছেন। এই অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মার্কিন সেনাবাহিনী প্যাসিফিকের সামরিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করবে। মেজর জেনারেল কক্স ঢাকায় বৈঠক এবং জালালাবাদ সেনানিবাস ও সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন।

মুখপাত্র বলেন, এই অংশগ্রহণ ভবিষ্যতের যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি তৈরিতে সহায়তা করেছে। মেজর জেনারেল কক্সের সফর বাংলাদেশের সাথে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার প্রতি যুক্তরাষ্ট্রের চলমান প্রতিশ্রুতি তুলে ধরে।