শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Printed Edition
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) উদ্যোগে পরিচালনা পর্ষদের সদস্যরা ও কর্মকর্তাদের মাধ্যমে শীত মৌসুমে বছরের শুরুতেই তীব্র শীতের প্রকোপ থেকে রার উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে :- ঢাকার মধ্য বাড্ডা, জিগাতলা, উত্তরখান, বাউনিয়া, টঙ্গী, আশুলিয়া, হেমায়েতপুর, জুরাইন কবরস্থান প্রাঙ্গণ ও মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদরাসা- ডেমরা; চট্টগ্রামের রাউজানের জগৎপুর আশ্রম, ঝাউতলা কদম মোবারক এতিমখানা; নারায়ণগঞ্জের মদনপুর; বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও নলছিটি; খুলনার ডুমুরিয়া ও শিরোমণি; রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ, ফেনীর শিবপুর ও মহিপাল; চুয়াডাঙ্গার নতিপোতা সাত শহীদিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণ; নোয়াখালীর হাতিয়া উপজেলায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ, কটিয়াদী, পাকুন্দিয়া; কুমিল্লার মুরাদনগর; গোপালগঞ্জের গোপীনাথপুর; মাগুরা শ্রীপুরের মদনপুর এতিমখানা ও মাদরাসা প্রাঙ্গণ; গাজীপুর ও নাটোরসহ আরো অনেক এতিমখানা, মাদরাসা এবং অসহায় ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে প্রায় ৯ হাজার (কম্বল) বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।