এনসিসি ব্যাংকের ২১% লভ্যাংশ অনুমোদন

Printed Edition

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১% (১৭% নগদ + ৪% স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বুধবার (২৪ জুন, ২০২৬) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ওই সভায় ব্যাংকের চেয়ারম্যান মো: নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো: মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন। এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডাররা অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো: হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। বিজ্ঞপ্তি।