রাসিক প্রশাসকের সাথে প্রশিণার্থীদের মতবিনিময়

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা প্রশিণ কোর্সের অংশ হিসেবে প্রশিণার্থীরা গত বুধবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন পরিদর্শন করেন। এ উপলে বিকেলে নগর ভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্যও পৃথক ব্যবস্থা চালু রয়েছে।

প্রশিণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মেেত্র কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে।