এনজিও মালিকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
Printed Edition
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মো: নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকদের সঞ্চিত টাকা ফেরত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌহালী বাজার এলাকায় গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার তিগ্রস্ত গ্রাহকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নিয়ে কষ্টের টাকা ফেরত পাওয়ার আকুতি জানান এবং প্রতারক নাসির উদ্দিনের গ্রেফতার দাবিতে বিভিন্ন সেøাগান দেন।
মানববন্ধনে বক্তারা জানান, মৌহালী গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে এনজিও মালিক মো: নাসির উদ্দিন এলাকার সরল মানুষদের অধিক মুনাফা ও সহজ ঋণের লোভ দেখিয়ে কোটি টাকা আমানত সংগ্রহ করেন। পরে গ্রাহকরা লভ্যাংশ ও মূল টাকা ফেরত চাইতে গেলে তিনি টালবাহানা শুরু করেন। বিভিন্ন সময় ঋণ দেয়ার নামেও তিনি অসহায় নারীদের সাথে প্রতারণা করেছেন।
প্রতারণার শিকার স্থানীয় ভুক্তভোগী ঈসমাই হোসেন, জিল্লাল, নাজমুল, আজিজ ও বাছাদুর তাদের দুঃখের কথা তুলে ধরেন। এর মধ্যে ঈসমাই ও জিল্লাল আপে করে বলেন, আমরা দিনমজুর ও সাধারণ মানুষ। আমাদের কষ্টের জমানো টাকা নাসির উদ্দিন বিশ্বাসের সুযোগ নিয়ে হাতিয়ে নিয়েছে। এখন টাকা চাইতে গেলে বিভিন্ন হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমরা আসল টাকা ফেরত এবং এই প্রতারকের সর্বোচ্চ শাস্তি চাই।
মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই অর্থ আত্মসাৎকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক; অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।