মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে এ দেশের মানুষ তাদের ফ্যাসিবাদি খুন গুম নির্যাতনের কথা মানুষ ভুলে গেছে। এ জন্য আওয়ামী লীগ দিবাস্বপ্ন দেখে। হাসিনা আর এ দেশে ফিরবে না।
গত মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিােভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মিরসরাই থানা যুবদলের সমন্বয়কারী এস এ সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আলা উদ্দিন, সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন প্রমুখ।