লৌহজংয়ে সাড়ে ১৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।

গত রোববার রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা গ্রাম থেকে আনুমানিক সাড়ে ১৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মনিরুল ইসলাম জানান, জনৈক সুভাস দাসের বসত ঘরের আঙ্গিনা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।