নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্তকরনের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং জেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর আলী।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, দেশের মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষাতেও এটি সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতে খায়ের আলম, নাটোর সদর সার্কেল উদয় কুমার সাহাসহ জেলা পুলিশ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
মাছের পোনা সরবরাহ ও এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য নাটোর জেলা মৎস্য বিভাগকে ধন্যবাদ জানানো হয়।