ঝিনাইগাতীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুল হক

Printed Edition

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল। গত সোমবার বিকেলে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। আগামী বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জনসভায় ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, নির্বাচনের আর দুইদিন বাকি, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।