অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩
Printed Edition
বিবিসি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ছোট শহরে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চতুর্থ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। লেক কারগেলিগোতে স্থানীয় সময় আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হওয়া এই গুলির খবর পুলিশ তদন্ত করে দেখছে। তারা বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং চার দেয়ালের ভেতরে থাকতে পরামর্শ দিয়েছে। গুলির ঘটনায় জড়িত বন্দুকধারী এখনো পলাতক বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গুলির খবর পাওয়ার পর ইয়েলকিন স্ট্রিটের কাছে ওয়াকার স্ট্রিটে জরুরি সেবাদাতা সংস্থাগুলোকে ডেকে পাঠানো হয়। দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছে। এটি পারিবারিক সহিংসতা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
কর্তৃপ বন্দুকধারীর খোঁজ বের করার চেষ্টা করছে, সশস্ত্র বিশেষ পুলিশও মোতায়েন করা হয়েছে, বলেছে তারা।