চট্টগ্রাম বলাকা আবাসিকের সভাপতি নুরুল মোস্তফা সেক্রেটারি ইউছুফ

Printed Edition

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের ঐতিহ্যবাহী বলাকা আবাসিক এলাকা পরিচালনা কমিটির নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: মোহাম্মদ নুরুল মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ কলিমুল্লাহ। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: ইউছুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জিল্লুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো: নেজাম উদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: নুরুল আজিজ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মো: খায়রুল আজম, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: রহিম উদ্দিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ছফা চৌধুরী। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম ও মো: আবু ছিদ্দিক। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাকলিয়া থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।