নাটোর-১ এ ধানের শীষের প্রচারণা শুরু করলেন পুতুল

Printed Edition
Gram-----2
নাটোর-১ আসনে নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার ফারজানা পুতুল : নয়া দিগন্ত

নাটোর প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাকে এ প্রতীক প্রদান করা হয়।

ওই দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকে আয়োজিত অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার পুতুল সাংবাদিকদের বলেন, ভোটার এবং কর্মী-সমর্থকরাই তার রাজনৈতিক শক্তির উৎস। তিনি নিজেকে নাটোর-১ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষ যেভাবে চাইবেন, তাদের মতামত অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে- এমন প্রত্যাশা রয়েছে তার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৭২৬ জন। বিজ্ঞপ্তি ।