রুয়েট ভর্তি পরীায় উপস্থিতি ৮৫ শতাংশ

Printed Edition

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীা শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই পরীা শুরু হয়ে- দুপুর ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অঙ্কন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি ভর্তি পরীার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ।

ভর্তি পরীায় ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন পরীার্থী উপস্থিত ছিলেন। এতে উপস্থিতির হার রুয়েট কেন্দ্রে ৮১.১৪ শতাংশ ও বুয়েট কেন্দ্রে ৮৮.৬৬ শতাংশ, গড় উপস্থিতি ৮৫.১৭ শতাংশ। শিার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীার আয়োজন করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০ আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০, আর্কিটেকচারে ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৩০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ আসনসহ মোট আসন ১ হাজার ২৩০টি। সংরতি আসন ৫টি। (বান্দরবান জেলার অধিবাসী ১টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ৪টি)।