৮ দল নিয়ে টি-২০ চ্যালেঞ্জ কাপ বিসিবির
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ঢাকার ক্লাব ক্রিকেট অচলাবস্থায়। শীর্ষ ক্লাবগুলোর বয়কটে এ সময়ে বিপিএল ও ক্লাব ক্রিকেট খেলতে না পারা খেলোয়াড়দের নিয়ে সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ দল নিয়ে এই টুর্নামেন্টটি আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড়ের সাথে থাকবেন একজন স্ট্যান্ডবাইসহ পূর্ণ কোচিং ও সাপোর্ট স্টাফ। খেলোয়াড়দের গ্রেডিং করা হয়েছে ‘এ+’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে। মোট ২৯টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। বিকেএসপির বিভিন্ন মাঠের পাশাপাশি পূর্বাচলের এনসিজি ও ক্রিকেটার্স অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিঙ্গেল লিগ ফরম্যাটে হওয়া এই প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে।