বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Printed Edition
বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে র্যালিতে সদস্যসচিব সাইফুল ইসলাম আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আজিজুল হক আক্কাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও মামুন সরদার গনিসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল ব্যুরো