আজ শুরু বিসিএল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল)। লিগের প্রথম দিনে ফর্টিস গ্রাউন্ডে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি মোকাবেলা করবে সিটি ক্লাবের। কিংস এরিনা প্র্যাকটিস গ্রাউন্ডে লিটল ফ্রেন্ডস ক্লাবের মুখোমুখি হবে বিআরটিসি স্পোটর্স ক্লাব এবং ওয়ারি ক্লাব খেলবে ঢাকা ওয়ান্ডারস ক্লাবের বিপক্ষে। ১০ দলের অংশগ্রহণে আয়োজিত এ লিগের আরেক ভেনু গাজীপুর স্টেডিয়াম। লিগে অংশ নেয়া অন্য দলগুলো হলো- ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, শুকতারা যুব সঙ্ঘ ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। লিগ শেষে দুই দল উঠবে ও নামবে।