ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বিদ্যা সিনহা সাহা মিম

Printed Edition

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো: সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এ ছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।